Differences in population density in the world
পৃথিবীতে জনঘনত্বের বন্টন সমান নয় ৷ প্রতি বর্গমাইল বা বর্গ কিলোমিটারে বসবাসকারী জনসংখ্যা কে ওই অঞ্চলের জনঘনত্ব বলা হয় ৷ জনঘনত্ব জনসমাবেশের প্রাচুর্য ও স্বল্পতা বোঝায়। জনসংখ্যার ভৌগোলিক বন্টন এর সূচক হলো জনঘনত্ব ৷ জনঘনত্বের তারতম অনুসারে পৃথিবী কে প্রধানত চার ভাগে ভাগ করা যায়-
1. Very low density region (বর্গ কিমি.-তে ১জনের কম)
2. Low density region ( 1-10 জন প্রতি বর্গকিমি.)
3. Medium density region (11-50 জন প্রতি বর্গকিমি.)
4. Very high density region ( বর্গকিমি.-তে 51-100 জন বা তারও বেশি)
#very low density region:- অত্যন্ত প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের প্রভাবে অতি বিরল বসতি অঞ্চল এবং নিম্ন জনঘনত্ব অঞ্চলের সৃষ্টি হয় ৷ পৃথিবীর যে সমস্ত স্থানে জনসংখ্যার ঘনত্ব ভীষণ কম এবং জনবসতি অতি বিরল, সেগুলি হল -
(i) নিরক্ষীয় বনভূমি অঞ্চল :- দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকার বিস্তীর্ণ বনভূমি, কঙ্গো অববাহিকার নিবিড় অরন্য, ইন্দোনেশিয়া, নিউগিনির বনাঞ্চল ইত্যাদি ৷
(ii) মরু ও মরুপ্রায় অঞ্চল:- আফ্রিকার সাহারা, কালাহারি, দক্ষিণ আমেরিকার আটাকামা, পাটাগনিয়া ,এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের মরু অঞ্চল ইত্যাদি।
(iii) শীতল মেরুদেশীয় অঞ্চল:- উত্তর আমেরিকার আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড ইত্যাদি ৷
(iv) পার্বত্য অঞ্চল:- রকি, আন্দিজ, হিমালয়, আল্পস ইত্যাদি পার্বত্য অঞ্চল ৷
#low density region:- উত্তর আমেরিকার প্রেইরি এবং দক্ষিণ আমেরিকার পম্পাস এবং রাশিয়ার স্টেপ এবং অস্ট্রেলিয়ার ডাউনস এবং দক্ষিণ আমেরিকার ভেলড তৃণভূমি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক থেকে দশের মধ্যে ৷
#medium density region:- পৃথিবীর মধ্যম জনবসতি যুক্ত অঞ্চল গুলি হল -
(i) এশিয়া- মালেশিয়া, মায়ানমার, পাকিস্তান, ইরান ইত্যাদি ৷
(ii) আফ্রিকা- ঘানা, নাইজেরিয়া, মিশর, সুদান ,আলজেরিয়া মরক্কো প্রভৃতি৷
(iii) দক্ষিণ আমেরিকা- ব্রাজিলের পূর্ব উপকূল এবং উরুগুয়ের দক্ষিণাংশ ইত্যাদি ৷
(iv) উত্তর আমেরিকা- আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলি, যেমন- মিশিগান ইন্ডিয়ানা, মিসৌরি এবং পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া ৷
(V) ইউরোপ- অস্ট্রিয়া,সুইজারল্যান্ড,ফ্রান্সের দক্ষিণাংশ স্পেনের পূর্বাঞ্চল জার্মানির দক্ষিণাংশন প্রভৃতি৷
#very high density region:- পৃথিবীর যে সমস্ত অঞ্চল খনিজ ও কৃষিজ সম্পদে সমৃদ্ধ শিল্প ব্যবসা-বাণিজ্যে উন্নত পরিষেবা মূলক কাজকর্মে দক্ষ বা প্রাকৃতিক পরিবেশের সব উপাদানগুলি যেখানে অনুকূল এবং বিশ্বের সেই সমস্ত অঞ্চলে সাধারণত ভাবে জনবসতি নিবিড় ও জনঘনত্ব অত্যন্ত বেশি হয়ে থাকে ৷ এশিয়া মহাদেশের চীন এবং ভারত ও বাংলাদেশ এ ছাড়াও কিছু দেশ আছে যেমন পাকিস্তান জাপান তাছাড়া ইউরোপের ইতালি আছে এবং ফ্রান্স আছে তাছাড়া জার্মানি আছে এবং যুক্তরাজ্যের এবং রাশিয়ার পশ্চিমাংশ ৷
Comments
Post a Comment