Difference between Analog and Digital computer
১. যে সকল কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল ডাটা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তাকে এনালগ কম্পিউটার বলে ৷ অন্যদিকে, যে সকল কম্পিউটার ডিজিটাল সংকেত দ্বারা পরিচালিত হয় তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয়।
২.ধারাবাহিক ডেটা বা তথ্যের(Continuous data)উপর এই ধরনের কম্পিউটার (Analog computer) কাজ করে ৷ অন্যদিকে, ধারাবাহিকহীন ডেটা বা তথ্যের(Discrete data)ওপর এই ধরনের কম্পিউটার কাজ করে ৷ (Digital Computer) .
৩. অ্যানালগ কম্পিউটার এর ক্ষেত্রে সূক্ষ্ম ও সঠিক ফলাফল পাওয়া যায় না ৷ অন্যদিকে, ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে সূক্ষ্ম ও সঠিক ফলাফল পাওয়া যায় ৷
৪. অ্যানালগ কম্পিউটারের দাম কম ৷ অন্যদিকে, ডিজিটাল কম্পিউটারের দাম তুলনামূলকভাবে বেশি ৷
৫. অ্যানালগ কম্পিউটারের ক্ষেত্রে বৈদ্যুতিক তারের ভোল্টেজের ওঠা নামা, ইসিজি,গ্যাসীয় বা তরল পদার্থের চাপের তারতম্যের পরিমাপ ইত্যাদির জন্য ব্যবহৃত হয় ৷ অন্যদিকে, ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অফিস ওয়ার্ক, ডেটা প্রসেসিং, বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদির জন্য ব্যবহৃত হয় ৷
৬. অ্যানালগ কম্পিউটারে তথ্য প্রসেসিং এর গতি কম ৷ অন্যদিকে, ডিজিটাল কম্পিউটারে তথ্য প্রসেসিং এর গতি বেশি ৷
৭. অ্যানালগ কম্পিউটারে কম পরিমাণে মেমোরি অবস্থিত। অন্যদিকে, ডিজিটাল কম্পিউটারে বেশি পরিমাণে মেমোরি অবস্থিত।
৮. অ্যানালগ কম্পিউটার এর উদাহরণ হল :- স্লাইড রুল, স্টেপড রেকনার ইত্যাদি ৷ অন্যদিকে, ডিজিটাল কম্পিউটার এর উদাহরণ হল:- বর্তমানে ব্যবহৃত ডেস্কটপ , ল্যাপটপ সবই ডিজিটাল কম্পিউটারের উদাহরণ ৷

Comments
Post a Comment