Basic Concepts About Food:
একজন মানুষের বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন তা হলো খাদ্য- বস্ত্র- বাসস্থান ৷ খাদ্য ছাড়া কোন জীবই বেঁচে থাকতে পারে না। আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে হলে যেটা আমাদের সব থেকে প্রাথমিক প্রয়োজনীয় উপাদান সেটা হল খাদ্য ৷ খাদ্য বলতে প্রধানত সেই সমস্ত উপাদান কেই আমরা বুঝি যা আমাদের শক্তি প্রদান করতে সাহায্য করে। আর যেটা সবথেকে বড় কথা সেটা হলো প্রকৃতপক্ষে আহার্য বস্তুর অর্থাৎ যেটার ক্যালোরি ভ্যালু আছে সেটাই হচ্ছে মূলত খাদ্য, এবার যদি খাদ্যের শ্রেণীবিভাগ করা হয় খাদ্য প্রধানত আমরা তিন ধরনেরই জানি অর্থাৎ শর্করা, প্রোটিন ও ফ্যাট যাদের ক্যালরি মূল্য আছে। এই তিন ধরনের উপাদান কে যদি আমরা বাদ দিই তাহলে আরো কিছু আমরা উপাদান পেয়ে থাকি যেমন খনিজ লবণ জল যাদের ক্যালোরি মূল্য নেই তা সত্ত্বেও সেগুলি আমাদের জীবন ধারণের নানাভাবে সাহায্য করে৷ Standard Food:- একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক কর্মযুক্ত লোকের প্রতিদিন প্রায় ২৮০০ থেকে ৩০০০ কিলোক্যালোরি তাপ শক্তি প্রয়োজন। যে খাদ্য কোন ব্যক্তির দৈনিক ক্যালরির চাহিদা পূরণ করে তাই হল প্রমাণ খাদ্য ৷ যেহেতু লিঙ্গ বয়স কর্ম ও ঋতু ভে...