Difference between internal trade and international trade

 প্রধানত ,চারটি কারণের জন্য অভ্যন্তরীণ বাণিজ্য থেকে আন্তর্জাতিক বাণিজ্য আলাদা, যেমন-

(১) বিভিন্ন মুদ্রার ব্যবহার ও মুদ্রা মূল্যের পরিবর্তন:- আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন দেশ বিভিন্ন মুদ্রা ব্যবহার করে ৷ যেমন-ডলার, পাউন্ড, ইউরো ইত্যাদি কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে প্রতিটি ক্রেতা বা বিক্রেতা একই মুদ্রা ব্যবহার করে, শুধু তাই নয় মুদ্রা মূল্যের পরিবর্তন হলে অভ্যন্তরীণ বাণিজ্যিক ক্রেতা বিক্রেতা সবাই সমানভাবে প্রভাবিত হয় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের সব দেশ সমানভাবে প্রভাবিত হতে পারেনা ফলে কোন দেশ যেমন লাভবান হতে পারে তেমনি কোনো দেশ ক্ষতির শিকার করতে পারে এমনকি বিভিন্ন মুদ্রার বিনিময়ে আর নানা সময়ে বদলেও যেতে পারে ৷

(২) সম্পদের উপাদান গুলির কার্যকারিতার পার্থক্য:- সম্পদ সৃষ্টির উপাদান গুলির কার্যকারী তার পার্থক্য আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুভূত হয় দেশের অভ্যন্তরে স্থানীয় সংস্কৃতির পার্থক্য থাকলেও বিশ্বের বাজারে শ্রম এবং মূলধন ও দক্ষতার ইত্যাদির তফাৎ সবচেয়ে বেশি নজরে আসে ৷ 

(৩) বাজারের পার্থক্য:- কোন দেশে অভ্যন্তরীণ বাজার সেই দেশের রীতিনীতি প্রথা পছন্দ ইত্যাদির ওপর নির্ভর করে ফলে অভ্যন্তরীণ বাজারের মধ্যে অনেক ক্ষেত্রেই এক ধরনের সাম্যতা বজায় থাকে যা আন্তর্জাতিক বাজারে সর্বদা আলাদা এই বৈচিত্রময়ী তা পণ্যের চাহিদা ও লেনদেনের প্রকৃতি ও আয়তন কে নিয়ন্ত্রণ করে ৷ 

(৪) অর্থনৈতিক নীতির নিয়ন্ত্রণ:- প্রতিটি দেশের শুল্ক নীতি আলাদা এই নীতিগত বিভিন্নতা আন্তর্জাতিক বাণিজ্যের গতিপ্রকৃতি কে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে বিপরীতভাবে দেশের অভ্যন্তরে একই অর্থনৈতিক নীতি অনুসৃত হয় বলে অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের মতো অনুকূল বা প্রতিকূল অর্থনৈতিক নীতির শিকার হয় না ৷  

Comments

Popular posts from this blog

E-Commerce : international and domestic trade

Difference between Analog and Digital computer

Difference between growth and development (for regional planning **geography**)